এইচএসসি প‌রীক্ষা বা‌তিলের সিদ্ধান্ত পুন‌র্বিবেচনার দাবি

১০ অক্টোবর ২০২০, ০৪:৫৩ PM
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের © ফাইল ফটো

মেধাবী শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প‌রীক্ষা বা‌তিলের সিদ্ধান্ত পুন‌র্বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

আজ শ‌নিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান।

জিএম কাদের বলেন, মেধাবীদের স্বার্থে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) প‌রীক্ষা বা‌তি‌লের সিদ্ধান্ত পুন‌র্বিবেচনা ক‌রা উ‌চিত। যেখানে সব কিছুই খুলে দেওয়া হয়েছে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি প‌রীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া যেতে পারে।

তিনি বলেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় সবার জন্য এইচএসসি পরিক্ষার ফলাফল নির্ধাণ করা হতে পারে, কিন্তু যারা প‌রীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য এইচএসসি প‌রীক্ষার ব্যবস্থা করতে পারে সরকার।

এ সময় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

মে মাসে হামলা-মামলা ও জীবননাশের হুমকির শিকার ৫৫ সংবাদকর্মী
  • ০১ জুন ২০২৬
দুই সিটির সেই দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
  • ০১ জুন ২০২৬
যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুই ছিলেন পরিবা…
  • ০১ জুন ২০২৬
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
  • ০১ জুন ২০২৬
গৃহপরিচারিকা কলিতা এখন মন্ত্রী
  • ০১ জুন ২০২৬
এবারও বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা!
  • ০১ জুন ২০২৬