সংশোধন ও হারানো এনআইডি তুলতে নতুন ফি নির্ধারণ

৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ PM
বাংলাদেশি পরিচয়পত্রের প্রতীকী ছবি

বাংলাদেশি পরিচয়পত্রের প্রতীকী ছবি © সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ সংক্রান্ত একটি চিঠি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। 

এনআইডির সংশোধন— এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনে প্রথম আবদেন করলে গুণতে হবে ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৪৬০ টাকা। 

এনআইডির তথ্য-উপাত্ত সংশোধনে প্রথমবার আবেদনে লাগবে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে লাগবে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদন লাগবে ভ্যাটসহ ৩৪৫ টাকা। 

হারানো এনআইডি কার্ড— 

হারানো এনআইডি কার্ডটি উত্তোলনে সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার লাগবে ১০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ৫০০ টাকা। আর জরুরিভাবে উত্তোলনে প্রথমবার লাগবে ৩০০ টাকা, দ্বিতীয়বার লাগবে ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে লাগবে ১০০০ টাকা। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

রাজনৈতিক দল নিবন্ধন ফি—রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। 

এ ছাড়াও নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে হলে দিতে হবে ১০০ টাকা। ভোটার তালিকা দেখতে চাইলে দিতে হবে ৫০ টাকা। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে হলে প্রতিটি ইউনিয়ন/সিটি/পৌর ওয়ার্ডের জন্য দিতে হবে ৫০০ টাকা।

জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত যাচাই/সরবরাহ সেবা (বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে) সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে- এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা, বার্ষিক সাব-ইউজার ফি/নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা। প্রতিটি তথ্য যাচাইয়ে সরকারি প্রতিষ্ঠানকে ফি দিতে হবে ২ টাকা।

বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা, সাব-ইউজার সংখ্যা অনুসারে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা, প্রথম ৭০টির পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা। প্রতিটি তথ্য প্রতিবার যাচাইয়ের জন্য দিতে হবে ৫ টাকা।

ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950