একাদশে ভর্তি শুরু আজ, ক্লাস চলবে অনলাইনে

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৬ AM

© সংগৃহীত

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আজ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া মহামারির মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনের ক্লাস শুরু হচ্ছে। আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে উচ্চমিকে মাধ্য অনলাইনে ক্লাস শুরু হবে। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ‘একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে। করোনা পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস চলবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে স্বাভাবিক ক্লাস শুরু হবে।’

জানা গেছে, অনলাইনে ক্লাস শুরুর লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে বাজারে একাদশের পাঠ্যবই পাওয়া যাবে। আর আজ রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা চান্স পাওয়া কলেজে ভর্তি হবেন। এজন্য নীতিমালা ইতোমধ্যে সরকার প্রকাশ করেছে। গত ৮ সেপ্টেম্বর দুটি পৃথক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পৌর এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তিতে সাকুল্যে এক হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা ও ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

জানা গেছে, একাদশের বইগুলোর মধ্যে বাংলা, ইংরেজি ও বাংলা সহপাঠ সরকারিভাবে প্রকাশিত হয়। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বেসরকারি প্রকাশকদের পাশাপাশি এনসিটিবির বইও বাজারে থাকছে। ফলে বেসরকারি প্রকাশকদের বাকি ৩৫টি বই বাজারে থাকছে।

একাদশের বই প্রকাশক পুথিনিলয়ের সত্ত্বাধিকারী শ্যামল পাল বলেন, ‘১ অক্টোবর বাজারে বই বিক্রির ব্যবস্থা রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ভর্তির জন্য এবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না না। আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা আদায় করতে পারবে।

এছাড়া উন্নয়ন খাতে দেড় হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। গত বছর ৩ হাজার টাকা আদায় করা হয় এ খাত থেকে। করোনার কারণে এই ফি কমিয়েছে বোর্ড। কোনো শিক্ষার্থীর পাঠ বিরতি থাকলে বা বিলম্বে ভর্তি হলে যথাক্রমে ১৫০ টাকা ও ১০০ টাকা আদায় করা যাবে।

এবার তিন ধাপে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশে ভর্তির জন্য আবেদন করেন। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করলেও এসএসসি ও সমমানে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। আর উচ্চ মাধ্যমিকে পাঠ্য বইয়ের সংখ্যা ৩৯টি।

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence