একাদশে ভর্তির দ্বিতীয় দফা আবেদনের ফল কাল

আবেদন করেছে ২ লাখ ১৭ হাজার ২৫৫ জন শিক্ষার্থী
০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০২ AM

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন করেছে ২ লাখ ১৭ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। বুধবার রাত ৮টা পর্যন্ত আবেদনের শেষ সময় ছিল। আগামী ৪ সেপ্টেম্বর রাত ৮টায় মনোনীতদের ফল প্রকাশ করা হবে। প্রথম ধাপে আবেদন করতে না পারা ও নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করেন।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মনজুর কবির এ তথ্য নিশ্চিত করেন।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য মতে, এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানানো হবে। একই সঙ্গে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। এ কোডটি ভর্তি নিশ্চয়নের জন্য সংগ্রহ করতে হবে। আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটেও http://www.xiclassadmission.gov.bd ফল জানা যাবে।

বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করা হবে ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল হবে।

তৃতীয় পর্যায়ের ভর্তির আবেদন গ্রহণ করা হবে ৭ ও ৮ সেপ্টেম্বর। ভর্তিচ্ছুর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়। ভর্তি কার্যক্রম চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বোর্ডের তথ্য মতে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী মনোনীত হয়েছে। সব বোর্ড মিলে মোট আবেদন করেছিল ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন ভর্তির জন্য কোনো সিট পায়নি। এ ছাড়া সারাদেশে ১৪৮ কলেজে কেউ আবেদন করেনি।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬