এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিকল্প মূল্যায়ন পদ্ধতি তৈরির নির্দেশ

২৭ আগস্ট ২০২০, ০৪:৩৯ PM

করোনাকালীন ও পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থার কি ধরনের পরিবর্তন আনতে হবে তা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে এ বিষয়ে জানান শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কি হতে পারে, সে বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পরবর্তী সভায় সেটি উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন কার্যক্রম আরো ফলপ্রসূ করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভায় শিক্ষামন্ত্রী করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি যোগাযোগের মাধ্যমে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত রাখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের নির্দেশ প্রদান করেন।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং মন্ত্রণালয়ের অধীন অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীক…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুয়েট শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়রকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, তদন্তে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে ৫ জরুরি পদক্ষেপের প্রস্তাব প্রধানমন্ত…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬