নটর ডেম কলেজে একাদশের ভর্তি পরীক্ষা স্থগিত

১৭ আগস্ট ২০২০, ০৪:০৩ PM

© ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষার্বষে একাদশ শ্রেণি ভর্তিতে ভার্চ্যুয়ালি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছেনা। পরবর্তীতে এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

আজ সোমবার (১৭ আগস্ট) কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নটর ডেম কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ভার্চুয়ালি লিখিত পরীক্ষা ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে না। এ পরীক্ষার তারিখ ও সময় শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে যথাসময়ে জানানাে হবে।

ভার্চুয়ালি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের সংশয় দুর করার জন্য ১৯ আগস্ট ডেমাে টেস্টের ব্যবস্থা করা হয়েছে। ডেমাে টেস্টের পর চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও লিংক শিক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানাে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তাছাড়া শিক্ষার্থীদের কলেজের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি আবেদনপত্রে প্রদত্ত নিজস্ব মােবাইল নম্বরে এসএমএস লক্ষ্য করার জন্যও বিজ্ঞপ্তিতেও বলা হচ্ছে।

জানা গেছে, কলেজটিতে এবারও বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৭৮০টি এবং ইংরেজি মাধ্যমে ৩০০টি আসনে, মানবিক বিভাগে ৪০০টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঢামেক হাসপাতাল ম্যানেজিং কমিটির সভাপতি  মির্জা আব্বাস
  • ৩১ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থানগুলো সংরক্ষণ করা হবে: প্রতি…
  • ৩১ জুলাই ২০২৬
দাবি মেনে নিলো প্রশাসন, ১১ দিন পর ক্লাস-পরীক্ষায় ফিরছেন খুব…
  • ৩১ জুলাই ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ জুলাই ২০২৬
শিগ্‌গিরই আসছে ছাত্রদলের নতুন কমিটি
  • ৩১ জুলাই ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ওয়ান-টাইম প্লাস্টিকের বোতল ব্যবহারে নিষেধ…
  • ৩১ জুলাই ২০২৬