পাবনায় কলেজ মাঠে ঘাস চাষের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

১৪ আগস্ট ২০২০, ০৯:১৪ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকার কয়েক দফা ছুটি বৃদ্ধি করে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর। সেই থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিরও ক্লাস বন্ধ রয়েছে। সরকার ঘোষিত ছুটির সুযোগে পাবনায় কলেজের প্রাচীর ঘেরা বিশাল মাঠে মাসকলাই ঘাসের চাষ করেন অধ্যক্ষ শহিদুজ্জামান। পরে সেই ঘাসগুলি গোখামারিদের কাছে ৩০ হাজার টাকা বিক্রি করেন তিনি।

গত বুধবার (১২ আগস্ট) সরেজমিন এই সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজে গিয়ে দেখা যায়, কলেজটির প্রায় ২ একর মাঠ জুড়ে হাঁটু পরিমাণ ঘাস চাষ হয়েছে। মাঠের এক পাশে কয়েকটি গরু সারিবদ্ধভাবে বেঁধে রেখে তা খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. শহিদুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাসের কারণে কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখতে চতুর্থ শ্রেণির কর্মচারীরা ঘাসের চাষ করেছেন। কলেজ মাঠের ঘাস বিক্রি করে যা আয় হবে তা দিয়ে কলেজের বাগান করা হবে বলেও জানান তিনি। তবে কত টাকা ঘাস বিক্রি করেছেন? এমন প্রশ্ন তিনি কৌশলে এড়িয়ে যান।

এ বিষয়ে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান বলেন, কলেজ মাঠে ঘাসের চাষ করার বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

শনিবার শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বুকের দুধ কেন গুর…
  • ৩১ জুলাই ২০২৬
প্রতিমন্ত্রীর সঙ্গে ‘ছবি’ ভাইরাল, মুখ খোললেন মারিয়া
  • ৩১ জুলাই ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ৩১ জুলাই ২০২৬
খাল খননের জন্য বরাদ্দকৃত কোটি টাকা ফেরত গেল সরকারের কোষাগারে
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন মিডফিল্ডার 
  • ৩১ জুলাই ২০২৬
অন্যায়-অত্যাচার করা তাদের পেশা ও নেশা— পাটওয়ারী-সারজিসদের ন…
  • ৩১ জুলাই ২০২৬