একাদশে ভর্তি: নটর ডেম কলেজে আবেদন শুরু ৯ আগস্ট

৩০ জুলাই ২০২০, ০৪:৩৫ PM

© ফাইল ফটো

আগামী ৯ আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে রাজধানীর নটর ডেম কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে আগামী ৩ আগস্ট ভর্তির বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে প্রকাশ করে হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার নটর ডেম কলেজসহ চার্চ (খ্রিষ্টান মিশনারি) পরিচালিত হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেয়ার নির্দেশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। এতে আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে, ২০২০-২১ শিক্ষাবর্ষে এসব কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য আগামী ৩০ আগস্টের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতেও বলা হয়েছে।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬