অভিনয়ের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, চমকে দেয়া ফল দিতিপ্রিয়ার

১৮ জুলাই ২০২০, ১১:২০ AM

রাতদিন অভিনয়ের ফাঁকে পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে ৮২ শতাংশ নম্বর! ইংরেজিতে লেটার মার্কস? এমন অসম্ভবও সম্ভব করলেন ‘রানি রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায়। বিকেলে অনলাইনে ছক্কা হাঁকানোর খবর আসতেই সেলিব্রেশন শুরু। মা আর দিদিকে নিয়ে রানিমা তক্ষুণি বাবুঘাটে গঙ্গার পাড়ে, হাওয়া খেতে। আনন্দকে নিরালায় ভাগ করে নিতে চান দিতিপ্রিয়া। গঙ্গার ঘাটে বেড়ানোর ছবি চাইলেও নরম গলায় বলেন তিনি, ‘‘আজ একটু আলাদা হয়ে মা আর দিদির সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিই?’’

উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছিল, ১৭ জুলাই বিকেলে অনলাইনে প্রকাশিত হবে হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট। কী করেছেন সকালে দিতিপ্রিয়ার মা? ‘খুব টেনশন ছিল। এত ভাল করবে ভাবিনি। তবে টেনশন দেখাইনি ওকে। ওর কাছে মা-ই সব। আমি ভাঙলে ও ভেঙে পড়বে।কিন্তু ভোর পাঁচটায় উঠে পাবদা আর চিংড়ি মাছ রেঁধে রেখেছিলাম,’ খুশির গলায় বললেন সুদীপ্তা রায়।

রেজাল্ট বেরোনর পরে ঠিক কী করেছিল ‘রানিমা’? ‘‘সকাল ৮টায় শুটিংয়ে গিয়েছিল। সাড়ে ১২ টার সময় নিজের চাপে শুটিং স্পট থেকে বেরিয়ে এসেছে দিতিপ্রিয়া। টেনশনে আমার ততক্ষণে হাত-পা কাঁপছে। বিকেলে অনলাইনে রেজাল্ট পেয়ে খুশিতে ফেটে পড়ে মেয়ে!’’ আনন্দে হাঁফাতে হাঁফাতে উত্তর দিলেনদিতিপ্রিয়ার মা।

কোন বিষয়ে সেরা রানিমা? মায়ের থেকে উত্তর এল, ‘‘ইংরেজিতে লেটার মার্কস পেয়েছে। মাধ্যমিকেও ইংরেজিতে লেটার মার্কস পেয়েছিল।’’ তাহলে কি ইংরেজিতেই অনার্স পড়বে দিতিপ্রিয়া? ইংরেজি আর সোশিওলজি, আপাতত দু’টি বিষয় নিয়ে ভাবনাচিন্তা চলছে। ঠিক করা হয়নি কিছুই, মত অভিনেত্রীর মায়ের।

বাবুঘাটে মা-দিদিকে নিয়ে মজা করতে গেলেও বাইরের কোনও খাবার দাঁতে কাটেননি দিতিপ্রিয়া। বরং সকালে বাড়িতে কব্জি ডুবিয়ে খেয়েছেন চিংড়ি আর পাবদা মাছ। মেগার টিআরপি নিয়ে টেনশন থাকলেও আপাতত ভাল রেজাল্টের আনন্দেই ডুব দিয়েছেন রানিমা। ভীষণ খুশি টিম ‘রানি রাসমণি’ও। শনিবার ফ্লোরে গেলে করোনাকালের সব নিয়ম মেনে সেলিব্রেশনও হতে পারে!

খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
যুক্তরাজ্য বৃদ্ধি করছে সব ধরনের ভিসা ও নাগরিকত্ব ফি
  • ২৩ মার্চ ২০২৬
ভিন্ন আঙ্গিকে আদিবাসী শিক্ষার্থীদের ঈদ উদযাপন
  • ২৩ মার্চ ২০২৬
হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভীড়ে মাভাবিপ্রবি যেন এক মিলনমেলা
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence