১২০ পরিবারকে খাদ্য সহায়তা দিল কুলিয়ারচর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীরা

১৫ মে ২০২০, ০৮:২৬ PM

© টিডিসি ফটো

কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫টি প্রাক্তন ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কুলিয়ারচর পৌরসভা, দ্বাড়িয়াকান্দি ও উসমানপুর ইউনিয়নের ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা সংকট ও ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শুক্রবার এসব খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত একটি প্যাকেটে ছিল ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি এবং ১ টা লাইফবয় সাবান।

জানা গেছে, করোনা সংকটকালীন আপদ কাটাতে ও ঈদুল ফিতরকে সামনে রেখে কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে সাবেক ব্যাচগুলোর উদ্যোগে ফান্ড উত্তোলন করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

কুলিয়ারচর সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ বলেন, সরকারী উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রথমবারের মত এই ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। সকলের সহায়তায় ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের মানবকল্যাণ সম্পৃক্ত উদ্যোগ চলমান থাকবে।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬