করোনা পরিস্থিতি স্বাভাবিকের ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা

০৩ এপ্রিল ২০২০, ০৫:৩৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি মাসের ১ তারিখ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে। সংশ্লিষ্টরা বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ পরীক্ষা নেওয়া হবে। এ নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। 

সেক্ষেত্রে করোনা পরিস্থিতি স্বাভাবিকের ১৫ দিন পর এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। সে হিসেবে চলতি মাসে হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এ ব্যাপারে অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হবে তার ১৫ দিন পরে আমরা এ পরীক্ষাটি শুরু করবো।

এদিকে, আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এটি আরও বাড়তে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতির মুখে না পড়তে হয় সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে মাধ্যমিকের ক্লাস সংসদ টিভিতে প্রচারিত হচ্ছে। চলতি সপ্তাহের প্রাথমিকের ক্লাসও সংসদ টিভিতে প্রচারিত হবে।

তাছাড়া বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ছুটির ঘাটতি কাটিয়ে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ছুটি রয়েছে। আমার এসব ছুটিকে সমন্বয় করলে তাহলে মনে হয় যে সময় আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে তা আমরা ফিরিয়ে পাব।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের
  • ২৪ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence