ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দিল নটর ডেম কলেজ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ PM
নটর ডেম কলেজ

নটর ডেম কলেজ © ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে বুধবার (১০ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ নিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জরুরি নির্দেশনা দিয়েছে কলেজটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের সময়মতো উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

ভর্তি পরীক্ষার বিষয়সমূহ:

এসএসসির সিলেবাস-২০২৬ অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করবে তাদের বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করবে তাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়সমূহ—বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ। 

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬