সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদালতে পাঠাল পুলিশ

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ PM
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদালতে পাঠাল পুলিশ

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদালতে পাঠাল পুলিশ © ফাইল ফটো

নিজ বাসায় দুই মাসে প্রায় ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে সেই কলেজ শিক্ষার্থীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজহ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের আদালতে তাকে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর সিফাতের বিষয়ে অনুসন্ধান শুরু করে পুলিশ। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টার দিকে তাকে গাছা থানায় নেওয়া হয় এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করছিলেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ বিল সংক্রান্ত একটি বিষয় নিয়ে করা ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিল নিয়ে বাস্তবে কোনো জটিলতা বা ব্যক্তিগত বিরোধ ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পায়নি পুলিশ।

এ বিষয়ে ওসি গোলাম রাব্বানী বলেন, বিদ্যুৎ বিলসংক্রান্ত কোনো সমস্যা ছিল কি না, তা এখনো যাচাই করা হয়নি। তবে পুলিশের কাছে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সিফাত আব্দুল্লাহর যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও অপপ্রচারে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে গাছা থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে বলে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। তবে সিফাত আব্দুল্লাহর সঙ্গে এনসিপির কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাছা থানার ওসি।

পুলিশ জানিয়েছে, সিফাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য, কথিত রাজনৈতিক যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তার বাস্তব কোনো ভূমিকা ছিল কি না, তদন্তে সেসব বিষয়ও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬