একাদশে ভর্তি : চট্টগ্রাম বিভাগের সেরা ১৬ কলেজ

১১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৭:৫৪ PM
চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ড © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের। সামনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে একাদশ শ্রেণিতে কোন কলেজে আবেদন করবেন? কোন কলেজ ফলাফল ও শিক্ষার মানে সেরা, কোন কলেজে ভর্তির বেশি সুযোগ ভর্তির সুযোগ বেশি থাকবে? এই সিদ্ধান্তকে সহজ করতে আজ আমরা চট্টগ্রাম বিভাগের সেরা কিছু কলেজ সম্পর্কে জানবো।

সেরা ১৬ কলেজ
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সরকারি, বেসরকারি ও ক্যান্টনমেন্ট পরিচালিত বেশ কিছু ঐতিহ্যবাহী ও পরিচিত কলেজ রয়েছে। উচ্চমাধ্যমিক কার্যক্রম, ঐতিহ্য, শিক্ষার পরিবেশ ও সামগ্রিক সুনামের বিবেচনায় চট্টগ্রাম বিভাগের উল্লেখযোগ্য কলেজের তালিকা নিচে দেওয়া হলো। 

১) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা কলেজ হলো সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ কলেজটি চট্টগ্রাম জেলা শহরের কলেজ রোডে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজে। চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৭০৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৬৩৩ জন উত্তীর্ণ হয়েছেন। কলেজটির পাসের হার ৯৫ দশমিক ৬১ শতাংশ। এ বছর কলেজটির ৯৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে ৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।

২) সরকারি সিটি কলেজ
চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় অন্যতম সেরা কলেজ হলো সরকারি সিটি কলেজ। চট্টগ্রাম নাইট কলেজ নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এটির নামকরণ করা হয় সরকারি সিটি কলেজ। কলেজটি চট্টগ্রাম জেলা শহরের আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত। স্নাতকের পাশাপাশি এখানে উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে। সিটি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পাসের হার ৯৩.৮১% এবং সর্বমোট ৭২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন। এই পরীক্ষায় কলেজটি থেকে মোট ২,০৯৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ১,৯৫৫ জন উত্তীর্ণ হয়েছেন।

৩) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
চট্টগ্রাম বিভাগের তৃতীয় অন্যতম সেরা কলেজ হলো চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। কলেজটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত। এটি সেনা সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও অন্যরাও এখানে পড়ার সুযোগ রয়েছে। অন্যতম এ কলেজটি চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত। ২০২৫ সালে প্রতিষ্ঠান থেকে মোট ২৫০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৭জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। 

৪) চট্টগ্রাম কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো চট্টগ্রাম কলেজ। এটি চট্টগ্রাম জেলা শহরের চকবাজারে কলেজ রোডে অবস্থিত। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে। কলেজটিতে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছিল ৭৭৫ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৩০ জন।

৫) হাজেরা-তজু ডিগ্রী কলেজ 
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হলো হাজেরা-তজু ডিগ্রী কলেজ। প্রতিষ্ঠানটিতে স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। কলেজটি চট্টগ্রামের চান্দগাঁওয়ে অবস্থিত।

৬) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
চট্টগ্রাম বোর্ডের অধিভুক্ত মেয়েদের জন্য অন্যতম সেরা একটি কলেজ হলো চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এ কলেজটিতে স্নাতকের সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষাকার্যক্রমও চালু রয়েছে। এটি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত।

৭) সরকারি কমার্স কলেজ
বাণিজ্য বিষয়ে উচ্চতর পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয় সরকারি কমার্স কলেজ। এটি সরকারি বাণিজ্য কলেজ নামেও পরিচিত। অন্যতম এ কলেজটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে পাঠদান চালু রয়েছে।

৮) বাকলিয়া সরকারি কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো বাকলিয়া সরকারি কলেজ। পূর্বে কলেজটির নাম ছিল চট্টগ্রাম সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট। উচ্চ মাধ্যমিক এ প্রতিষ্ঠানটি চট্টগ্রামের বাকালিয়ায় অবস্থিত।

৯) কক্সবাজার সরকারি কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো কক্সবাজার সরকারি কলেজ। এটি কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি কক্সবাজারের ঝিলংঝা ইউনিয়নের মুহুরীপাড়ায় অবস্থিত।

১০) ফৌজদারহাট ক্যাডেট কলেজ
দেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ হলো ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

১১) চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। এটি একটি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি এক সময়ের ১১টি সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অন্যতম।

১২) ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান হলো ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এটি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের নিকটে সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত। কলেজটির পূর্ব নাম ছিল ক্যান্টনমেন্ট ইন্টারন্যাশনাল স্কুল। পরবর্তীতে নাম পরিবর্তন করে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ রাখা হয়।

১৩) কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা বেসরকারি কলেজগুলোর একটি হলো কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ। এটি চট্টগ্রামের চকবাজারের আরাকান রোডে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে স্নাতকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে।

১৪) কাফকো স্কুল অ্যান্ড কলেজ
চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো কাফকো স্কুল অ্যান্ড কলেজ। এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত। কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে।

১৫) বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ
চট্টগ্রাম বিভাগের আরেকটি সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল ওই কলেজ। কলেজটি বিএন কলেজ বা নৌবাহিনী কলেজ নামে পরিচিতি রয়েছে। কলেজটি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রাম শহরের সিইপিজেড এলাকায় নাবিক আবাসিক এলাকা-১ এর অভ্যন্তরে অবস্থিত। কলেজটিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে।

১৬) ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
১৯৭৯ সালে চট্টগ্রামের খুলশিতে প্রতিষ্ঠিত হয় ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মির্জা আহমেদ ইস্পাহানির প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে স্কুল ছিল, পরবর্তীতে এটিকে কলেজ পর্যন্ত উন্নীত করা হয়।


এছাড়াও চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা কলেজগুলো হলো- চট্টগ্রামে জেলার পটিয়ায় অবস্থিত পটিয়া সরকারি কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম পোর্ট কলেজ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ মহিলা কলেজ, চট্টগ্রাম ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম বিএএফ শাহীন কলেজ ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9