এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ

১১ আগস্ট ২০২৬, ০২:২৭ PM
হলি ক্রস কলেজ

হলি ক্রস কলেজ © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা একাদশে ভর্তির প্রক্রিয়া শুরুর অপেক্ষায়। কলেজ পর্যায়ে ভর্তিতে শিক্ষার্থীদের পছন্দের তালিকায় যে যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকে, তার অন্যতম একটি হলো হলি ক্রস কলেজ। সোমবার (১০ আগস্ট) কলেজটিতে একাদশ শ্রেণিতে ভর্তির বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি নীতিমালা প্রকাশের পর হলি ক্রস কলেজে ভর্তি ভর্তিসংশ্লিষ্ট যাবতীয় তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইট ও হলি ক্রস কলেজ ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী এ কলেজগুলো শুরু থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করে আসছে। নতুন করে কোনো সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়ার পক্ষে নয় মন্ত্রণালয়। এজন্য আগের মতোই পরীক্ষার মাধ্যমে এ কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি চলমান রাখার পক্ষে মন্ত্রণালয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নটর ডেম, হলিক্রস, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো তাদের মতো করেই শিক্ষার্থী ভর্তি করাবে।’

গত কয়েক বেশ বছর ধরে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে চার্চ পরিচালিত এই চারটি প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল। আগামী (২০২৭) শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। অর্থাৎ আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9