অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

০৬ আগস্ট ২০২৬, ০৪:০৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ০৪:০৫ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

অভিভাবকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ওপর আরোপিত অনুপস্থিতি ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুলাই অভিভাবকদের পক্ষ থেকে অনুপস্থিতি ফি প্রত্যাহারের আবেদন করা হয়। পরে এডহক কমিটির প্রথম সাধারণ সভায় (৩০ জুলাই) বিষয়টি বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভার ৬ নম্বর এজেন্ডার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ওপর আরোপিত অনুপস্থিতি ফি প্রত্যাহার করা হয়েছে, যা ২০২৬ সালের জুলাই মাস থেকে কার্যকর হবে। ফলে অনুপস্থিতি ফি বাবদ অভিভাবকদের কাছ থেকে আর কোনো অর্থ আদায় করা হবে না।

এতে আরও বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আশা করে, ভবিষ্যতে অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করবেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬