পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ২ এইচএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার (১৮ জুলাই) জেলার শিবপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

চলমান এইচএসসি পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন—শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিস নরসিংদীর হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে এবং স্বাধীন একই গ্রামের আসাদ উল বেপারীর ছেলে।

পুলিশ ও সহপাঠীরা জানান, শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মার্কেটিং পরীক্ষা শেষে স্বাধীন ও নাফিস মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। 

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬