শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৮ জুলাই ২০২৬, ১১:৪৯ AM
দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আবদুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম শুক্রবার রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনকে নিয়ে উপজেলার পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশে রাখা বালুর স্তূপে অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন ও যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা সড়কের পাশে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাশিমপুর কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখ…
  • ১৮ জুলাই ২০২৬
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • ১৮ জুলাই ২০২৬
ফাইনালে আর্জেন্টিনা-স্পেনের কোন জার্সি পরবে, জানাল ফিফা
  • ১৮ জুলাই ২০২৬
সংস্কারের এক মাসেই ভাঙল ৩৮ লাখ টাকার সড়ক, ক্ষুব্ধ এলাকাবাসী
  • ১৮ জুলাই ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরা : ‘ঘোষণা’ কম, ‘জল মাপা’ই বেশি?
  • ১৮ জুলাই ২০২৬
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence