এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

১৯ মে ২০২৬, ০১:০১ PM
অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ

অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ © সংগৃহীত

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ ১৬তম বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি এমসি কলেজে ১৯৯৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক ও ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান। আর সোমবার তিনি অধ্যক্ষ হিসেবে এমসি কলেজে পদায়ন পেয়েছেন। 

অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন। 

অধ্যক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ‘আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন, সেদিকেও লক্ষ্য রাখব।’

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ০২ নভেম্বর ২০২৬
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাই…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
‘শ্রমিক আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির…
  • ০২ নভেম্বর ২০২৬
মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ
  • ০২ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে নর্থ সাউথ ইউন…
  • ০২ নভেম্বর ২০২৬