দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

১৮ মে ২০২৬, ০৭:২১ PM
সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী

সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী © টিডিসি ফটো

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ইউনিয়নবাসী।

সোমবার (১৮ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার। পরে সাংবাদিকদের মাঝে লিখিত বক্তব্যের কপি বিতরণ করা হয়।

লিখিত বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। অভিযোগে বলা হয়, কলেজের আয়-ব্যয়ের হিসাব অর্থ কমিটির অনুমোদন ছাড়াই অধ্যক্ষ নিজেই ভাউচার অনুমোদন করে আসছেন। 

শিক্ষকদের প্রাপ্য টিউশন ফি পরিশোধ না করে সেই অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়। এছাড়া পরীক্ষা দপ্তরের অর্থের একটি অংশ অফিস খরচ দেখিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে সমন্বয় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কমিটির অনুমোদন ছাড়া কলেজের গাছ বিক্রি এবং নিজস্বভাবে ভাউচার তৈরি করার বিষয়টিও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকারি সড়ক প্রশস্তকরণের সময় কলেজের সীমানা প্রাচীর ভেঙে গেলে সেখানকার প্রায় ছয় হাজার ইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি পুরাতন একটি টিনশেড কক্ষ টেন্ডারের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়। 

এছাড়া বর্তমানে কলেজ ভবন সংস্কারের জন্য বরাদ্দ হওয়া প্রায় ২০ লাখ টাকার কাজ মূল ঠিকাদারের কাছ থেকে জোরপূর্বক নিয়ে অধ্যক্ষ তার ভাগ্নেকে দিয়ে করাচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা। 

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিকে, সংবাদ সম্মেলনের আগের দিন বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে। 

তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, “কলেজ ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই একটি পক্ষ আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলেছে।”

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9