তেজগাঁও কলেজ ছাত্র হত্যার প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ

১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১২ PM
ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ

ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ © সংগৃহীত

ছাত্রাবাসে মাদক নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকার ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করে শতাধিক শিক্ষার্থী। এরপর তারা ফার্মগেট মোড়ে অবস্থান নেয়।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জানজট তৈরি হয়। পরে ঘটনাস্থলে শেরে বাংলা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কলেজটির অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে শেরে বাংলা থানার ওসি বলেন, ‘পুলিশ চেষ্টা করছে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। বুধবার প্রধান শিক্ষিকার দেওয়া বিবৃতিতে অসন্তোষ জানিয়ে শিক্ষার্থীরা আজকের কর্মসূচিতে নেমেছে।’

এর আগে, শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। 

আহত তিনজন হলেন সাকিবুল হাসান রানা (বিজ্ঞান বিভাগ, সেশন ২০২৪–২৫), হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪–২৫) এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫–২৬)। অভিযোগ রয়েছে, জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন।

হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তরুণ–সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার করছেন এবং তাকে মাদক সেবন ও বহিরাগতদের নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

তারা আরও অভিযোগ করে আরও বলেন, ‘আমরা কেউ এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মিথ্যে গুজব ছড়িয়ে করা হয় টর্চার। এতে ভয়ে সাধারণ শিক্ষার্থীরা কেউই ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে না। ভর্তি বাণিজ্য থেকে শুরু করে ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদল এগিয়ে রয়েছে বলে অভিযোগ করে তারা।’

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9