একাদশ ভর্তির তৃতীয় ধাপের ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল, এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৮ আগস্ট একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে দ্বিতীয় ধাপের ফল প্রকাশিত হয়। ওইসময় ১০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী কোনো পছন্দের কলেজে স্থান পাননি। তাদের মধ্যে এসএসসিতে জিপি-৫ পাওয়া এক হাজার ৪১৮ জন রয়েছে।

দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়। 

ফল দেখবেন যেভাবে
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।

বিস্তারিত আসছে...

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬