যুদ্ধবিমান দুর্ঘটনা

আহত-নিহতের প্রকৃত সংখ্যা বের করতে কমিটি গঠন করল মাইলস্টোন কলেজ

২৩ জুলাই ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ © লোগো

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ডিয়াবাডি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকষ্মিকভাবে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে তালিকা প্রকাশে একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২২ জুলাই) কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ডিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে গত ২১ জুলাই (সোমবার) সোয়া ১টার দিকে আকষ্মিকভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভূপাতিত হয়। ঘটনাস্থলেই অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হয়। উক্ত ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হল। কমিটি তাঁদের কার্য সম্পন্ন করত আগামী ০৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রদান করবেন।

কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ জিয়াউল আলমকে (অধ্যক্ষ)। অন্য সদস্যরা হলেন- মো. মাসুদ আলম উপাধ্যক্ষ (প্রশাসন), মিসেস খাদিজা আক্তার (প্রধান শিক্ষিকা), মিসেস লুৎফুন্নেসা লোপা (কো অর্ডিনেটর), মনিরুজ্জামান মোল্লা (অভিভাবক), মারুফ বিন জিয়াউর রহমান (শিক্ষার্থী) এবং মো. তাসনিম ভূঁইয়া প্রতিক (শিক্ষার্থী)

 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২২ আগস্ট ২০২৬
দেশে পৌঁছাল কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ
  • ২২ আগস্ট ২০২৬
শরীফুল ম্যাজিকে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের মেয়ের
  • ২২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় শিক্ষকদের বদলির জন্য যত আবেদন পড়ল
  • ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ স্কাউটসে বড় নিয়োগ, বেতন নবম গ্রেডে
  • ২২ আগস্ট ২০২৬