কলেজে সিট বিরোধ নিয়ে সংঘর্ষ, শিক্ষার্থীকে ক্ষুরাঘাত

১৫ জুলাই ২০২৫, ০৭:৪৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
সংঘর্ষ

সংঘর্ষ © টিডিসি ফটো

শেরপুরের নালিতাবাড়ীতে পরীক্ষার সিটে বসাকে কেন্দ্র করে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে দুই শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাকিল নামে এক শিক্ষার্থীকে ক্ষুর দিয়ে আঘাত করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শাকিলকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পরীক্ষা চলাকালে সিটে বসা নিয়ে নন্নী উত্তরবন্দ গ্রামের ফরহাদ ও খালভাঙ্গা এলাকার আমিনুল ইসলাম আকাশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আকাশ ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে খবর দেয়। পরে মুক্তার বহিরাগতদের নিয়ে এসে শাকিলকে পিঠ ও হাতে ক্ষুর দিয়ে আঘাত করে।

সংঘর্ষের সময় উত্তেজিত এলাকাবাসী ছাত্রদল নেতাসহ কয়েকজনকে অধ্যক্ষের কক্ষে আটকে রাখে এবং তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

e111fa4b-a963-475b-8667-d79755b13549

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজের চার শিক্ষার্থীসহ ১৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে।

এ বিষয়ে এএসপি আফসানা বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950