ক্লাসরুমকে বেডরুম বানালেন উপাধ্যক্ষ

২৪ জুন ২০২৫, ০১:১৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
ক্লাসরুমকে বেডরুম বানিয়ে ব্যবহার করছেন উপাধ্যক্ষ আতাউল হক খান

ক্লাসরুমকে বেডরুম বানিয়ে ব্যবহার করছেন উপাধ্যক্ষ আতাউল হক খান © টিডিসি সম্পাদিত

কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের একটি শ্রেণিকক্ষের আসবাবপত্র সরিয়ে নিজের ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করছেন উপাধ্যক্ষ আতাউল হক খান। গত ২ বছর থেকে তিনি কলেজের ৩১০১ ক্লাস রুমটি দখল করে বসবাস করছেন। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩১০১ নম্বর কক্ষটি এখন বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। সেখানে বিছানা, এসি, ফ্রিজ, টিভি, আলনা, চেয়ার-টেবিল ও কম্পিউটারসহ নানা গৃহস্থালি সামগ্রী স্থাপন করা হয়েছে। ক্লাসরুমের আসল আসবাবপত্র সরিয়ে দিয়ে ঘরটি রং করে ব্যক্তিগত বেডরুম হিসেবে ব্যবহার উপযোগী করে নেওয়া হয়েছে। 

জানা গেছে, আতাউল হক ২০১৬ সালের ৭ আগস্ট থেকে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় ২০২১ সালের ১১ ফেব্রুয়ারির পরে তাকে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।  

বদলি হয়ে এসে প্রথম দিকে তিনি সরকারি কলেজের ডরমেটরিতে থাকলেও সর্বশেষ গত ২ বছর থেকে তিনি কলেজের ৩১০১ ক্লাস রুমটি দখল করে বসবাস করছেন। এছাড়াও তিনি বাড়ি ভাড়া না নিলেও সরকারি বিধি মোতাবেক নিয়মিত বাড়িভাড়া বাবদ তার মূল বেতনের ৩৫ শতাংশ পাচ্ছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী বলেন, আতাউল স্যার ২ বছরেরও বেশি সময় সময় ধরে কলেজের একটি রুমে থাকছেন। আজ কয়েকদিন হলো ছুটিতে বাড়িতে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, তিনি দুর্নীতিতে লিপ্ত। কলেজের বিভিন্ন খাতের টাকা এদিক-সেদিক করেন। এর আগে যে কলেজে ছিলেন, সেখানে তার বিরুদ্ধে দুদকের মামলা আছে।’ 

অভিযোগের বিষয়ে উপাধ্যক্ষ আতাউল হক খান বলেন, এটা আমি ঠিক করি নাই। আমি আর সেখানে থাকব না।’ 

সরকারি বাড়ি ভাড়া নেওয়ার পরও কেন শ্রেণিকক্ষকে বেডরুম হিসেবে ব্যবহার করলেন জানতে চাইলে তিনি বলেন, আমাকে অধ্যক্ষ স্যার থাকতে বলছে। আমি একা মানুষ, তাই দূরে কোথাও না থেকে কলেজে থাকার পরামর্শ দিয়েছেন স্যার। এর আগেও ইংরেজি বিভাগের শিক্ষকসহ আরও কয়েকজন শিক্ষক এখানে ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো.নাসির উদ্দিন বলেন, বিষয়টি আমি অবগত ছিলাম না। এমন হয়ে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9