বজ্রপাতে দ্বিখণ্ডিত কলেজের গাছ, দেখতে উৎসুক মানুষের ভিড়

০৬ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ

বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনিগাছ © টিডিসি

বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনিগাছ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গাছটি দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ। 

আজ মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভিড় করছেন উৎসুক মানুষ।

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনিগাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।’

প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম বলেন, ‘হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল।’

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আবদুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে। আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব।’ বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।

চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9