শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ দুই দিন বন্ধ ঘোষণা 

২২ এপ্রিল ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১১ PM
সংঘর্ষ ঘটনা

সংঘর্ষ ঘটনা © সংগৃহীত

ঢাকা সিটি কলেজের সাথে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষার্থীদের সংঘর্ষের পর কলেজটি বন্ধ ঘোষণা করা হয়।

কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার ও বৃহস্পতিবার কলেজের সব ক্লাস স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। 

তিনি গণমাধ্যমকে বলেন, ‘বুধবার ও বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স সব পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এ দুই দিন অনার্স ও মাস্টার্সের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে।’

এর আগে দুপুর ১২টায় শিক্ষার্থীর আহতের ঘটনার জেরে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। 

সরেজমিন দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9