ঢাকা সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা

২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

ঢাকা কলেজের সাথে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সিটি কলেজ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন এ ঘোষণা দেন।

এর আগে দুপুর ১২টায় শিক্ষার্থীর আহতের ঘটনার জেরে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা। 

সরেজমিন দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

গাছের চারা ও পাটের ব্যাগ উপহার দিয়ে ৮০০ নবীন শিক্ষার্থীকে ব…
  • ২৬ জুলাই ২০২৬
সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪,…
  • ২৬ জুলাই ২০২৬
ইউআইইউতে অনুষ্ঠিত হলো এক্সটেন্ডেড বিইএআর সামিট
  • ২৬ জুলাই ২০২৬
পর্নোগ্রাফিক গ্রুপে নারী সহপাঠীকে যুক্ত, আরেকজনের নম্বর ছড়ি…
  • ২৬ জুলাই ২০২৬
নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬