সিটি কলেজের সামনে ভিআইপি পরিবহনের বাস ভাঙচুর, আহত ৩

২২ এপ্রিল ২০২৫, ০২:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
ভিআইপি পরিবহনের এই বাসে ভাঙচুর চালানো হয়

ভিআইপি পরিবহনের এই বাসে ভাঙচুর চালানো হয় © টিডিসি

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ভিআইপি পরিবহনের একটি বাস ভাঙচুর করেছেন সিটি কলেজের একদল শিক্ষার্থী। এতে বাসের নারী যাত্রী ও ঢাকা কলেজের এক শিক্ষার্থীসহ তিন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা দেড়টায় মিরপুর সড়ক-সংলগ্ন ঢাকা সিটি কলেজের সামনের অংশে এ ঘটনা ঘটে।

এক পথচারীর ভাষ্যমতে, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় ঢাকা কলেজ শিক্ষার্থী সন্দেহে বাস হামলা চালান সিটি কলেজের ৭-৮ শিক্ষার্থী। তাদের হাতে লাঠিসোটা ছিল। এ সময় বাসের চালক ও কন্ডাক্টরকে হেনস্তা করা হয়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলেও তবুও তারা শুনেছিলেন না। পরে পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়।

আরও পড়ুন: ‘জনদুর্ভোগ সৃষ্টি করিনি বলেই কি সরকার আমাদের দিকে তাকাচ্ছে না’

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি ‘কথা কাটাকাটির’ জেরে সায়েন্স ল্যাব এলাকাতে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এরপর সোশ্যাল মিডিয়ার লেখালেখিকে কেন্দ্র করে ১৫ এপ্রিল দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9