দুই যুগ পর সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রদলের সম্মেলন আগামীকাল

১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের দ্বিবার্ষিক সম্মেলন। আগামীকাল রবিবার (২০ এপ্রিল) এ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

ইতোমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। শিক্ষার্থী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে পাবনা জেলা ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নেতারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুলতান আহমেদ রাহী বলেন, ‘মহান স্বাধীনতার চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হবে। যাতে আগামীতে কলেজে শিক্ষা, সাংস্কৃতিক, খেলাধুলার প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য ছাত্রদল নেতারা পাশে থাকতে পারেন।’

তিনি আরো জানান, সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যে ২ হাজার ২০০টি ফরম বিতরণ করা হয়েছে। তার মধ্যে থেকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ২ হাজার ২ জনকে। যারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। সভাপতি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। আগামীকাল উৎসবমুখর পরিবেশে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করেন তিনি।

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সরকারি এডওয়ার্ড কলেজে কাউন্সিলের মাধ্যমে সরাসরি সাধারণ শিক্ষার্থীদের  ভোটে নেতৃত্ব নির্বাচিত করা হবে। কারণ আমরা দেখেছি ছাত্রলীগ যেভাবে হল দখল, মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল ক্যাম্পাসগুলোতে, তারই ধারাবাহিকতায় পাবনায় শিবলি সাদিক, তাইজুল ইসলাম, মিজানুর রহমান সবুজ এর মতো দুর্বৃত্ত তৈরি হয়েছিল।’

আমিনুল বলেন, ‘আমাদের সংগঠনে যেন এরকম দুর্বৃত্ত তৈরি না হয়, আর কোনো শিবলি সাদিক, আর কোনো তাইজুল ইসলাম, মিজানুর রহমান সবুজ যেন ছাত্রদলে তৈরি হওয়ার সুযোগ না পায়। সে কারণে শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো নেতৃত্ব নির্বাচিত করবেন।’ সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুলতান আহমেদ রাহী, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার মাহমুদুল হাসান মিঠু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রহমতুল্লাহ হলের ছাত্রদল নেত্রী জাহিন বিশ্বাস এশা, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সরকার, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০২ সালে সরকারি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

শেরপুরের শ্রীবরদীতে রাতের আঁধারে ঈদগাহ মাঠে দুর্বৃত্তদের হা…
  • ২১ মার্চ ২০২৬
বাবার লাশ বয়ায় বেধে তীরে টেনে আনল দুই শিশু সন্তান
  • ২১ মার্চ ২০২৬
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence