ফেনী সরকারি কলেজে এসএসসি পরীক্ষার ফাঁকে ক্লাস কার্যক্রম, শিক্ষার্থীদের স্বস্তি

১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২১ PM
ফেনী সরকারি কলেজ

ফেনী সরকারি কলেজ © টিডিসি ফটো

প্রতিবারের মতো এবারও ফেনী সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। তবে এবার এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ—পরীক্ষার ফাঁকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রম চালু রাখা হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, পরীক্ষার দিনগুলোতে দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে একাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ক্লাস। এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষাও নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

এর আগে প্রতি বছর এসএসসি পরীক্ষার সময় প্রায় দুই মাস কলেজের সকল স্তরের ক্লাস কার্যক্রম বন্ধ থাকত। তবে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম পরীক্ষার ফাঁকে ক্লাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ‘দ্য ডেইলি ক্যাম্পাস’–এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যেখানে এসএসসি কেন্দ্র ফেনী কলেজ থেকে সরানোর দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। যদিও কেন্দ্র সরানো সম্ভব হয়নি, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে ক্লাস চালুর উদ্যোগ গ্রহণ করা হয়।

শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। একাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রিফাত বলেন, ‘এই প্রথমবার এসএসসি চলাকালে আমাদের ক্লাস চালু রাখা হয়েছে, যা পড়াশোনায় বড় সহায়তা করবে। বন্ধের কারণে পড়ালেখা ব্যাহত হয়, এখন কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারব।’

আরেক শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, ‘আমাদের কলেজ নানা কারণে বছরের বড় একটি সময় বন্ধ থাকে। এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ইতিবাচক।’

কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জহির উদ্দিন জানান, ‘দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখন কলেজে নেই। তাই আপাতত একাদশ শ্রেণির ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘ ছুটি ও পরীক্ষার কারণে শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি পুষিয়ে নিতে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছি। এটি কলেজের ইতিহাসে প্রথম। ভবিষ্যতে এসএসসি কেন্দ্র অন্যত্র সরানো যায় কি না, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।’

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9