কলেজের ১২ কক্ষের ছাদে ফাটল, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা

১৭ এপ্রিল ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
কলেজের ছাদে ফাটল

কলেজের ছাদে ফাটল © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অ্যাকাডেমিক ভবনের দোতলার ছাদে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে।  এর মধ্যেই জীবনের  ঝুঁকি নিয়ে ক্লাস করছেন শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরাতন অ্যাকাডেমিক ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ১২টি কক্ষ রয়েছে। সবগুলো কক্ষের ছাদে ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যেই চলছে পাঠদান। 

শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে অনেক সময় পলেস্তারা থেকে বালি কণা তাদের মাথায় পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে তাদের ক্লাস করতে হয়।

কথা হয় কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ইসরাত জাহানের সাথে।  তিনি জানান, কলেজের পুরাতন ভবনে প্রথম ও দ্বিতীয় তলায় ক্লাসরুম সহ ১২টি কক্ষ রয়েছে। এসব কক্ষের ছাদ ফেটে পলেস্তারা খসে পড়ছে। পলেস্তারা ভেঙ্গে মাথায় পড়বে ভেবে ক্লাসে মনোযোগী হতে পারেন না তিনি।

বাংলা বিভাগের ছাত্র আকাশ বলেন, আমরা যখন ক্লাস করি তখন প্রায় ছাদের পলেস্তারা খুলে গায়ের ওপর পরে। ক্লাস করার সময় খুব ভয়ে থাকি। কেননা যেদিকে তাকাই ফাটল আর ফাটল। আমরা জীবনের নিরাপত্তা নিয়ে পড়াশোনা করতে চাই। 

উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ত্বন্নী বিশ্বাস বলেন, ক্লাস করতে এসেও নিরাপত্তা নেই। আমরা চাই এ ভবন ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করা হোক। যেখানে আমরা সব ধরনের সুযোগ-সুবিধা পাব। এক গ্রুপ রেখে অন্য গ্রুপের ক্লাস করতে হবে না।  

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহমিনা আক্তার রোজী বলেন, কলেজটিতে প্রায়  চার হাজার শিক্ষার্থী রয়েছেন।   ২০১০ সালে কলেজটির সরকারি করণ করা হয়েছে। ২০২৪ সালের মে মাসের ৩০ তারিখ কলেজের অ্যাকাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা করার জন্য গোপালগঞ্জে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর  বরাবর আবেদন করা হয়েছে। কলেজের অ্যাকাডেমিক ভবনটির বেহাল অবস্থার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দ্রুত ভবনটি পরিত্যক্ত ঘোষণার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.সেলিম তালুকদার বলেন, আমি টুঙ্গিপাড়ায় নতুন দায়িত্ব পেয়েছি, আপনাদের মাধ্যমে কলেজ সম্পর্কে অবগত হয়েছি। আগামী সপ্তাহে কলেজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9