পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

১৬ মার্চ ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৮ AM
আটক ছাত্রলীগ নেতা

আটক ছাত্রলীগ নেতা © টিডিসি সম্পাদিত

ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আজ রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন।  

আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি ফেনী শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার পর রোববার পরীক্ষা দিতে আসেন তিনি। ক্যাম্পাসে ঢুকতেই ছাত্র প্রতিনিধিরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।  

ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নোবেলের সম্পৃক্ততা রয়েছে। সেদিনের হামলার ছবি ও ভিডিও বিশ্লেষণ করলে তার উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। এতদিন তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তবে পরীক্ষার সুযোগে আসতেই শিক্ষার্থীরা তাকে চিনতে পারে এবং আটক করে।

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুরির প্রতিবাদ করায় সাতক্ষীরায় দুই শিক্ষককে মারধরের অভিযোগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9