ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব শিক্ষকের, অডিও ফাঁস—শাস্তির দাবিতে মানবন্ধন

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
ছাত্রীকে বাসায় ডাকাসহ শিক্ষকের অশ্লীল কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

ছাত্রীকে বাসায় ডাকাসহ শিক্ষকের অশ্লীল কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন © সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তাঁরা। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা।

অভিযুক্ত শিক্ষকের নাম রাশেদুল ইসলাম। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হেলাল হোসেন বলেন, ‘ওই ঘটনায় আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে শিক্ষক-ছাত্রীর অশ্লীল ভাষায় কথোপকথন অডিও ফাঁসের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ফেসবুকে দেখে তাৎক্ষণিক সভা ডেকে ওই খণ্ডকালীন শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ ঘোষণা করল সরকার  
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9