সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩০ জানুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি সম্পাদিত

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলায় দুই দিনব্যাপী আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, কুর্মিটোলায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবু সালেহ্ মো: মহিউদ্দিন খাঁ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামান, পিএসসি।

অতিথিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাপনী দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরও বিভিন্ন অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অতিথিরা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন এবং এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সকলের সম্মিলিত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনের দ্বিতীয় অধিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। এরপর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার দাবিতে আন্দোলন…
  • ২৭ জুলাই ২০২৬
ইতিহাস চর্চায় আগ্রহ সৃষ্টিতে ‘হিস্ট্রি অলিম্পিয়াড ২.০’ অনুষ…
  • ২৭ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৭ জুলাই ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিজেই ‘অসুস্থ’
  • ২৭ জুলাই ২০২৬
৩ সেপ্টেম্বরের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় পত্রকোড সংশোধন, বিজ্…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও আইডিপি এডুকেশন বাংলাদেশের মধ্যে সমঝোত…
  • ২৭ জুলাই ২০২৬