তেজগাঁও মহিলা কলেজে জমজমাট ‘তারুণ্য মেলা’ 

৩০ জানুয়ারি ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM
তারুণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান

তারুণ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান © টিডিসি ফটো

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তেজগাঁও মহিলা কলেজে শুরু হয়েছে দিনব্যাপী তারুণ্য মেলা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম। 

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২টি স্টল প্রদর্শন করা হয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা শীতকালীন হরেক রকম পিঠা-খাবারের পসরা সাজিয়ে বসেছেন। প্রতিটি স্টলের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। মেলার স্টল ঘুরে দেখছেন, শিক্ষার্থী ও অভিভাবকেরা। পিঠা-পুলির স্বাদ তারা যেমন নিয়েছেন, তেমনই স্মৃতি ধরে রাখতে তুলেছেন নানা ভঙ্গিমার সেলফি। সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপির পরিচালক অধ্যাপক মাহফুজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিনসহ কলেজের সকল শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. একিউএম শফিউল আজম বলেন, ‘তারুণ্যেরাই আমাদের সব সময় পথ দেখিয়েছে। এবং এই তরুণরা গত জুলাই বিপ্লবে যে শক্তি নিয়ে সামনে পথ দেখিয়েছে আগামীর তরুণরাও সেই শক্তি দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে। নিজেদেরকে নতুন ভাবে বদলানোর মাধ্যমে এমন একটি দেশ গড়বে যেখানে কোনো বৈষম্য থাকবে না। এটাই আমার প্রত্যাশা।’

কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসা. নাজনীন সুলতানা বলেন, আমরা মেয়েদের জন্য মেলার আয়োজন করেছি যাতে ওরা উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে। যেন তাদের চাকরির জন্য বসে থাকতে না হয়; চাকরির জন্য কারো দ্বারে দ্বারে ঘুরতে না হয়—অন্যদের জন্য যেন চাকরির ব্যবস্থা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি।

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9