ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের কাছে হারল বাংলাদেশ

১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ PM
ভারতীয় ক্রিকেটারদের উদযাপন

ভারতীয় ক্রিকেটারদের উদযাপন © সংগৃহীত ছবি

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) পদ্ধতিতে ভারতের কাছে ১৮ রানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বুলাওয়েতে ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একের পর এক বৃষ্টির বাধায় লক্ষ্য পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত ২৮ ওভার ৩ বলে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশের যুবারা।

ভারতের করা ২৩৮ রানের জবাবে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৯০ রান তোলার পর আবারও বৃষ্টি হানা দিলে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৬ রান। সেই পরিবর্তিত লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৭২ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেললেও দলের বাকিরা ব্যর্থ হওয়ায় দেড়শ রানের আগেই থামে বাংলাদেশের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। ৩ বলে ৫ রান করেন তিনি। রিফাত বেগকে সঙ্গে নিয়ে শুরুর সেই ধাক্কা সামাল দেন আজিজুল হাকিম তামিম। ৩৭ বলে ৩৭ রান করেছেন রিফাত। রিফাত থিতু হয়ে ফিরলেও ফিফটি তুলে নেন তামিম। তবে এরপর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। তাতে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন অভিজ্ঞান কুন্ডু এবং ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত উজ্জ্বল ছিলেন আল ফাহাদ; তিনি ৩৮ রান খরচায় শিকার করেন ৫টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট পান। ভারতের ইনিংসের শুরুতেই আল ফাহাদ ১২ রানে ২ উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিলেন প্রতিপক্ষকে, তবে কুন্ডু ও সূর্যবংশীর জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9