বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক

১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ PM
কোর্টনি ওয়ালশ

কোর্টনি ওয়ালশ © সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ। জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যেই দলের স্কোয়াডের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়া কোর্টনি ওয়ালশ কোচিং জগতেও পরিচিত নাম। এর আগে তিনি বাংলাদেশ পুরুষ দলের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন।

চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও সামলান ওয়ালশ। তার অধীনেই বাংলাদেশ ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে অংশ নেয়।

পরবর্তীতে ২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। তবে ২০২৩ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। এরপর ২০২৪ সালে জিম্বাবুয়ের নারী দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবেও কাজ করেন ওয়ালশ।

সবশেষে এবার পুরুষ দলের বোলিং পরামর্শক হিসেবে জিম্বাবুয়ের সঙ্গে যুক্ত হয়ে আবারও বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে অভিজ্ঞ এই কিংবদন্তিকে।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর ওয়ালশ বলেছেন, ‘আমি মনে করি যদি আমরা পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, একটি দল হিসেবে কাজ করি এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারি, তবে আমাদের খুব ভালো সুযোগ আছে। যতটুকু দেখেছি, এই বোলিং আক্রমণের সমন্বয় ও দলের ভেতরের সুপ্ত সম্ভাবনা আমাকে মুগ্ধ করেছে।’

 উল্লেখ্য, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। তবে এবারের আসরে তারা বি গ্রুপে জায়গা পেয়েছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান এবং টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার তিনটি ভেন্যুতে।

সুন্দরগঞ্জে চরে পশু পালন: বিপদে খামারি, মিলছে না চিকিৎসা-ভ্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আমি কি এখন ঢাকার দুই আসনে দায়িত্ব পালন করব, যে কারণে বললেন …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো অনলাইন সনদ আবেদন ব্যবস্থা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বেতন দ্রুত দেওয়া নিয়ে বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9