কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

২৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়ায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাছরিন ওই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নিহতের মা-বাবা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। নিহতের চাচা আজিবার রহমান বলেন, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় তার বাবা রাগ দেখালে অভিমানে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল বলে তিনি জানতে পেরেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9