সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ালেন ঢাকা কলেজ-গবর্নমেন্ট ল্যাবরেটরির শিক্ষার্থীরা

১৭ জানুয়ারি ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM

© টিডিসি ফটো

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার স্টল ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গবর্নমেন্ট ল্যাবরেটরি ও ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের আবাসিক একদল শিক্ষার্থী লাঠি, রড ও স্টাম্প নিয়ে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের অভ্যন্তরে হামলা চালান। এসময় তারা গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কর্তৃক আয়োজিত ৭ম বিজ্ঞান মেলার স্টল ভাঙচুর করেন। পরবর্তীতে ঢাকা কলেজের অনার্সের কিছু সংখ্যক শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করতে গেলে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের রয়েল হাসান নয়নকে হেনস্তা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, সন্ধ্যার আগে ঢাকা কলেজের জার্সি পরা ২-৩ জনকে গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখি। কিছুক্ষণ পরে ঢাকা কলেজের অসংখ্য শিক্ষার্থীরা ল্যাবরেটরি স্কুলের প্রধান গেইট ভাঙচুর করেন। এরপর ভেতরে ঢুকে শিক্ষার্থীদের সেভেন ন্যাশনাল সায়েন্স ফেস্ট ভাঙচুর করেন। স্কুলের শিক্ষার্থীরা তাদের হাতেপায়ে ধরে কান্না করলেও তারা ফেস্ট ভাঙচুর বন্ধ করেননি।

মারামারির সূত্রপাতের অভিযোগ ওঠা সাউথ হলের ঢাকা কলেজ উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী আফফান বলেন, আমি আর মাহিসহ চারজন ল্যাবরেটরি স্কুলে সায়েন্স ফেস্ট দেখতে গিয়েছিলাম। এ সময় ল্যাবরেটরির এক শিক্ষার্থীকে সিগারেট খেতে দেখে নিষেধ করি। এরপর তারা আমাদের মারধর করে।

সংঘর্ষের বিষয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক এইচ. এম মোস্তফা শেখ বলেন, আমিতো আজ বাইরে ছিলাম, তবে ঘটনার তদন্ত আমরা আগামীকাল শনিবার করব। ঢাকা কলেজ প্রশাসনের সঙ্গেও আমাদের যোগাযোগ চলছে। যদি ঢাকা কলেজের শিক্ষার্থীদের অপরাধের প্রমাণ পায়, তাহলে আমরা প্রতিবাদ জানাবো। সেই সঙ্গে শাস্তির দাবি জানাবো।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস বলেন, শুনেছি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের কিছু শিক্ষার্থী ল্যাবরেটরি স্কুলের সায়েন্স ফেস্টে ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত আগামী রবিবার অ্যাকাডেমিক কাউন্সিল বসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

নিউ মার্কেট থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহসীন উদ্দিন বলেন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ ও সায়েন্স ফেস্ট ভাংচুরের সূত্রপাত হয়। দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের বলেছি শিক্ষার্থীর নিয়ন্ত্রণ করার জন্য।

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার কর…
  • ০৫ নভেম্বর ২০২৬
যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950