শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন বিএম কলেজ উপাধ্যক্ষ

১৩ আগস্ট ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ

উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ

শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর লেখা পদত্যাগ পত্রে তিনি স্বাক্ষর করেন। 

শিক্ষার্থীদের অভিযোগ, উপাধ্যক্ষ প্রফেসর ড.এস. কাইয়ুম উদ্দিন আহমেদ কলেজে ছাত্রলীগের নেতাকর্মীদের পোষেন। বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চলাকালীন তার রুমে ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয় দিয়েছে এবং পরে তাদের আন্দোলনে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা। 

মো.সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী জানান, উপাধ্যক্ষ স্যার কলেজে রাজনীতির প্রভাব খাটাতেন। ছাত্র-শিক্ষক সবার সাথে দুর্ব্যবহার করতেন। তিনি রুমে সব সময় রাজনৈতিক (ছাত্রলীগ)নেতাকর্মীদের সাথে আড্ডায় ব্যস্ত থাকতেন। ক্ষমতাসীন দলের লোক হওয়াতে আমরা কখনও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারিনি।

জাহাঙ্গীর কবির নামে প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা স্যারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনে পদত্যাগ দাবি করেছেন এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। প্রথমে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানালেও পরে বাধ্য হয়ে পদত্যাগ করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে উপাধ্যক্ষ প্রফেসর ড.এ.এস কাইয়ুম উদ্দিন বলেন, কলেজের কিছু  শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে হট্টগোল শুরু করেন। তারা আমার পদত্যাগ দাবি করে একটি কাগজে স্বাক্ষর করতে বলেন। সম্মানের কথা ভেবে সেই কাগজে স্বাক্ষর করে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমাকে অন্যত্র বদলির বিষয়ে অনুরোধ করেছি।

উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9