নেত্রকোনায় ফ্যানের সাথে ঝুলে কলেজ ছাত্রীর আত্মহত্যা

২৬ জুন ২০২৪, ১১:১৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ফ্যানের সাথে ঝুলে মৌ (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি বুধবার (২৬ জুন) দুপুর ২.৩০ মিনিটের দিকে কেন্দুয়া পৌরসভার কমলপুর নিউটাউন এলাকার ঘটেছে। নিহত মৌ ঐ গ্রামের কবির উদ্দিন তালুকদারের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে তার ছোট ভাই তাকে খাবারের জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে রুমের ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে পেছিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মৌ গেল বছর ঢাকা সিদ্দ্বেশ্বরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং মৌ এর এসএসসি পরীক্ষার সময় তার মা মারা যান। পরিবারের ধারণা মানসিক অশান্তি থেকে মৌ আত্মহত্যা করে থাকতে পারেন।

কেন্দুয়া থানার উপপরিদর্শক আলিমুল রাজি ফ্যানের সাথে ঝুলে কমলপুর নিউটাউন এলাকার মৌ নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9