একাদশে ভর্তি: যে ভুলে বাতিল হতে পারে আবেদন

০১ জুন ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৭ PM
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিক পেমেন্ট ছাড়াই এবার আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে এ আবেদন বাতিল হয়ে যেতে পারে। একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আবেদনের পোর্টালে ৩০ মে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ৫ লাখ ৬৩ হাজার ৮৩৬ আবেদনকারী ৩০ লাখ ৯৪ হাজার ১৭৫টি ESVG Choice দাখিল করেছেন। এরমধ্যে পেমেন্ট সম্পন্ন করেছেন ৫ লাখ ৪০ হাজার ৬৪ আবেদনকারী।

এতে বলা হয়েছে, আবেদন করার সুবিধার্থে ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগেই আবেদন ফি পরিশোধ করতে হবে। নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আগামী ১১ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি। 

আরো পড়ুন: একাদশে ভর্তির জন্য পাঁচ দিনে সাড়ে ৫ লাখ আবেদন

একাদশ শ্রেণিতে এবার ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী। সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এসব আসনের বিপরীক্ষা ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৬ লাখ ৭২ হাজার।

 
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোবিপ্রবি শিবিরের ‘ঈদ প্রীতিভোজ’
  • ২৭ মে ২০২৬
কালবৈশাখীর তাণ্ডব, মনপুরায় লণ্ডভণ্ড বসতঘর-ব্যবসাপ্রতিষ্ঠান
  • ২৭ মে ২০২৬
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬