নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থী মুরাদের

০১ জুন ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
মো. মুরাদ ভূঁইয়া

মো. মুরাদ ভূঁইয়া © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনি লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (৩১ মে) রাত ৯ টার দিকে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী মো. মুরাদ ভূঁইয়া নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর মহল্লার তফাজ্জল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কারা এবং কী কারণে এই খুন করেছেন, সে বিষয়ে এখনও কোনো তথ্য না থাকার কথা বলেছেন তিনি।

স্বজনরা জানান, মুরাদ নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার লিফলেট বিতরণ করছিলেন। সঙ্গে ছিল আরও কয়েকজন।

চন্ডিপাশা বর্মণ পাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে দুর্বৃত্তরা পথরোধ করে এই কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এই কিশোরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই মারা যান তিনি।

 
২০ সিনিয়র সহকারী সচিবকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
  • ৩১ জুলাই ২০২৬
দেশের বাজারে বাড়ল সোনার দাম
  • ৩১ জুলাই ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬