সার্ভার জটিলতা: একাদশে ভর্তি শুরুর আবেদনের সময় ফের বাড়ল

২৬ মে ২০২৪, ০৬:৩৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
একাদশ শ্রেণির ভর্তি

একাদশ শ্রেণির ভর্তি © ফাইল ফটো

পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী রোববার (২৬ মে) সকাল থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৬টা পার হলেও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি জটিলতায় সেই আবেদনে শুরু হয়নি। এবার আবেদন শুরুর বিষয়ে নতুন সময় জানাল আন্তঃশিক্ষাবোর্ড। 

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, সার্ভার জটিলতায় আবেদন গ্রহণ এখনও শুরু করা যায়নি। কাজ চলমান রয়েছে, রাত ৮টা থেকে আমরা আবেদন গ্রহণের কাজ শুরু করতে পারব বলে আশা করছি।
  
জানা গেছে, একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ ৭৫০০, ইংরেজি মাধ্যমে ৮৫০০ নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়াতে ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটা সর্বোচ্চ ভর্তি ফি। 

একাদশ শ্রেণিতে এবার ২৫ লাখ আসন থাকলেও পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার শিক্ষার্থী, সে হিসেবে ৮ লাখের বেশি আসন খালি থাকবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। এক লাখ ৮২ হাজার ১৩২ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। পাস করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৫ লাখ।

 
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950