বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় রাজশাহীতে সেরা পাবনা জেলা স্কুল

২৬ মে ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় রাজশাহীতে সেরা পাবনা জেলা স্কুল

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় রাজশাহীতে সেরা পাবনা জেলা স্কুল © টিডিসি রিপোর্ট

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ এ পাবনা জেলা স্কুল রাজশাহী বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা।

শনিবার (২৫ মে) রাজশাহী লোক প্রশাসন মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী বিভাগের জেলা পর্যায়ে বাছাইকৃত ২৪টি স্কুলের ৭২ জন প্রতিযোগী এতে অংশ নেন। পাবনা জেলা স্কুল দলের তিন প্রতিযোগী সাদমান আলীম নির্ঝর, নাবিল হাসান ও নাজমুল হুদা চ্যাম্পিয়ন হয়।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতা এবং পাবনা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ এ পাবনা জেলা স্কুলের এ দল প্রথম স্থান অধিকার করে। আজ তারা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।

পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাশ বলেন, পাবনা জেলা স্কুলের এ সাফল্যে আমরা আনন্দিত। আমরা চাই আমাদের ছাত্ররা অতীতের ধারাবাহিকতায় এমন সাফল্য দ্বারা উত্তরোত্তর স্কুলটির গৌরব ও সুনাম আরও বৃদ্ধি করবে।

 
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9