সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারিকরণের সুপারিশ সংসদীয় কমিটির

২৪ মে ২০২৪, ০৮:৩৮ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ

সিদ্ধেশ্বরী গার্লস কলেজ © ফাইল ফটো

সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে দ্রুত সরকারিকরণে পদক্ষেপ গ্রহণ ও কাজের সুবিধার্থে প্রেষণে একজন প্রিন্সিপাল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৩ মে) দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলমান প্রকল্পগুলোর ঠিকাদারদের নির্ধারিত সময়ে কাজ শেষের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে বিলম্ব সৃষ্টিকারী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের শাস্তি ও জরিমানার আওতায় আনা, প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করার সুপারিশ করে।

জানা গেছে, বৈঠকে যে-সব ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে গড়িমসি করছে তাদের কালো তালিকাভুক্ত করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীকে কমিটির পক্ষ থেকে বলা হয়।

দেশের ইংরেজি মাধ্যমের কিছু বিদ্যালয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে উল্লেখ করে ইতিহাসের বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে বাংলাদেশ স্টাডিজ পড়ানোর সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রতিমন্ত্রী শামসুন নাহার, আ, ফ, ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, আহমদ হোসেন, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং মো. আজিজুল ইসলাম অংশগ্রহণ করেন।

 
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9