ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ

র‍্যাগ ডে’র পরিবর্তে ধর্মীয় ‘নসীহা’ প্রোগ্রাম, আলোচক ছিলেন আহমাদুল্লাহ

১৯ মে ২০২৪, ০৯:১১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগ ডে’র পরিবর্তে ধর্মীয় ‘নসীহা’ প্রোগ্রাম

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগ ডে’র পরিবর্তে ধর্মীয় ‘নসীহা’ প্রোগ্রাম © সংগৃহীত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগ ডে’র পরিবর্তে ধর্মীয় ‘নসীহা’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ প্রোগ্রামে আলোচক ছিলেন বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা শায়েখ আহমাদুল্লাহ। সম্প্রতি কলেজের বিদায়ী শিক্ষার্থীদের অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত র‍্যাগ ডে’ হওয়ার কথা ছিল।

শায়েখ আহমাদুল্লাহ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, সেখানে তিনি লিখেছেন- হওয়ার কথা ছিল র‍্যাগ ডে, কিন্তু শিক্ষার্থীদের উদ্যোগে র‍্যাগ ডের পরিবর্তে হলো নসীহা প্রোগ্রাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কৃতিত্ব ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী শিক্ষার্থীদের।

প্রোগ্রামের দিন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত অংশগ্রহণে কলেজ অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দীনি ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং কর্মজীবনে সাফল্য লাভের উপায় সম্পর্কে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনা দেওয়ার সুযোগ ঘটেছে, আলহামদুলিল্লাহ।

ওই পোস্টে শায়েখ আহমাদুল্লাহ আরও লেখেন, র‍্যাগ ডে আর অশ্লীল নাচগান যখন একে অন্যের প্রতিশব্দ হয়ে উঠেছে, তখন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন স্রোতের বিপরীতে বুক চিতিয়ে দাঁড়াবার মতো সাহসী ঘটনা। এই অবক্ষয়ের কালে তাদের এ উদ্যোগ সময়ের গায়ে চিহ্ন রেখে যাওয়ার মতো ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে।

আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার
  • ৩০ জুলাই ২০২৬
জরুরি সিন্ডিকেট সভা আজ, অচলাবস্থা কাটানোর অপেক্ষায় খুবি
  • ৩০ জুলাই ২০২৬
সকাল ৯টার মধ্যে দেশের যে ১০ জেলায় বৃষ্টির আভাস
  • ৩০ জুলাই ২০২৬
প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬