রাজধানীতে রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ ১০ এইচএসসি পরীক্ষার্থী

০৮ মে ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
দনিয়া কলেজ

দনিয়া কলেজ © ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীতে এক রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন দনিয়া কলেজের ১০ শিক্ষার্থী। অসুস্থ ছাত্রীদের সবাই এইচএসসি পরীক্ষার্থী। তাদের মধ্যে মাথা ঘোরা, বমির ভাব হওয়া, শরীর দুর্বল হয়ে পড়ার মত লক্ষণ ছিল।

জানা যায়, বুধবার (৮ মে) ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান (র‌্যাগ ডে) ছিল। পরে তারা প্রায় ৫০ জন শনির আখড়ায় ‘সেভেনটি ওয়ান’ নামের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। খাওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করা হয়। ওই জেনারেটরের ধোঁয়ায় রেস্তোরাঁর বাবুর্চি এবং তার দুই সহকারী অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে শিক্ষার্থীরাও অসুস্থবোধ করতে থাকে।

পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সন্ধ্যার মধ্যে সবাই সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান ওসি। 

ফারজানা আকতার নামের এক শিক্ষার্থী বলেন, আমার পাশে একজন অসুস্থ হওয়ার পর আমারও খারাপ লাগতে থাকে। কী কারণে আমাদের এরকম হল, সেটা বলতে পারব না।

ঢাকা মেডিকেলের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, খাবারের পর অসুস্থ হলেও তাদের মধ্যে হিস্টিরিয়ার লক্ষণ ছিল। হয়ত একজন অসুস্থ হওয়ার পর অন্যরাও ভয়ে অসুস্থ হয়েছে।

দনিয়া কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া বলেন, ওরা সবাই এইচএসসি পরীক্ষার্থী। রেস্টুরেন্টে খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। জেনারেটরের ধোঁয়ায় অক্সিজেন স্বল্পতায় তারা অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950