‘আমি ফেল করেছি, তাই আর বাঁচতে পারলাম না’ লিখে আত্মহত্যা

০১ মে ২০২৪, ০৮:০৫ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন অনামিকা ঘোষ

দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন অনামিকা ঘোষ © সংগৃহীত

মানিকগঞ্জে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে ওঠার পরীক্ষায় ফেল করায় অনামিকা ঘোষ (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অনামিকা উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামের অজিত ঘোষের মেয়ে ও ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, এদিন ঝিটকা খাজা রহমত আলী কলেজের একাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়। অনামিকা নিজের ফলাফল দেখতে কলেজে যান, রেজাল্টে তিনি ফেল করেন। এরপর বাড়ি ফিরে পরিবারের কারও সঙ্গে কথা না বলে ঘরে প্রবেশ করেন। দুপুরে খাওয়ার জন্য পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

এ সময় তারা দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় রয়েছে অনামিকা। পরিবারের লোকজন তার মরদেহের কাছ থেকে একটা চিরকুট পান। তাতে লেখা ছিল, ‘কলেজে রেজাল্ট দিছে, আমি ফেল করেছি। তাই আমি আর বাঁচতে পারলাম না।’

হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর-এ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি পরীক্ষায় ফেল করার কারণে অভিমানে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950